• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

সেমিফাইনালে ফ্রান্স-স্পেন: কার শক্তি কোথায়, দুর্বলতাই বা কী?

স্পোর্টস ডেস্ক
  ১২ জুলাই ২০২৬, ২২:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। দুই দলেরই রয়েছে ভিন্ন ধরনের শক্তি ও কিছু দুর্বলতা। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে কোন দল নিজেদের সামর্থ্য সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারে, সেটিই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের সমন্বয়ে গড়া আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোলের সুযোগ তৈরি ও দ্রুত পাল্টা আক্রমণে ফরাসিরা টুর্নামেন্টজুড়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

তবে গ্রুপ পর্বে রক্ষণে কিছু দুর্বলতা দেখা যায় ফ্রান্সের। সেনেগাল ও নরওয়ের বিপক্ষে গোল হজম করতে হয়েছিল তাদের। যদিও নকআউট পর্বে সেই দুর্বলতা কাটিয়ে টানা তিন ম্যাচে কোনো গোল না খেয়ে নিজেদের রক্ষণকে আরও দৃঢ় করে তুলেছে ফরাসিরা।

অন্যদিকে স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের রক্ষণভাগ। পাঁচ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে দলটি, যা এসেছে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। শক্তিশালী ও সংগঠিত রক্ষণ স্পেনকে এবারের বিশ্বকাপে অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে গড়ে তুলেছে।

তবে আক্রমণে এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি স্পেন। বেশ কয়েকটি ম্যাচে দলটিকে ধীরগতির ও সৃজনশীলতার ঘাটতিতে ভুগতে দেখা গেছে। শেষ দুটি নকআউট ম্যাচেই বদলি খেলোয়াড় মেরিনোর শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করতে হয়েছে স্প্যানিশদের।

এ ছাড়া চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরা তরুণ তারকা লামিনে ইয়ামাল এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি। ইউরো ২০২৪ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই উইঙ্গার এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন।

ফলে সেমিফাইনালের এই লড়াইয়ে একদিকে থাকবে ফ্রান্সের বিধ্বংসী আক্রমণভাগ, অন্যদিকে স্পেনের দুর্ভেদ্য রক্ষণ। দুই ভিন্ন শক্তির এই সংঘর্ষই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হওয়ার আভাস দিচ্ছে।

আরও পড়ুন

ফ্রান্স-স্পেন মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে?

সূত্র: আল-জাজিরা

/অ

  • ফ্রান্স-স্পেন
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
কোচদের ‘বিদায়’ মিছিল
কোচদের ‘বিদায়’ মিছিল
বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্পেনকে নিয়ে সতর্ক ফ্রান্স
বিশ্বকাপ সেমিফাইনালের আগে স্পেনকে নিয়ে সতর্ক ফ্রান্স
ফ্রান্স-স্পেন মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে?
ফ্রান্স-স্পেন মহারণ: পরিসংখ্যানে কে এগিয়ে?
৬০ বছরের অপেক্ষা ঘোচানোর লড়াই, সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
৬০ বছরের অপেক্ষা ঘোচানোর লড়াই, সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।